Hi

ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১৪৭ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিনদিন পর রেদুয়ান (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার নিশিন্দা গ্রামের মৎস্য খামার থেকে তার মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

মৃত রেদুয়ান উপজেলার বহুলী এলাকার আশরাফুল আলমের ছেলে।

মৃত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রেদুয়ান বাবার বাড়ি থেকে তার মায়ের সাথে নানা বাড়ি নিশিন্দা বেড়াতে আসে। শুক্রবার দুপুর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পযার্য়ে রেদুয়ানের বাবা ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় রবিবার ভালুকা মডেল থানায় একটি জিডি করেন । নিখোঁজ হওয়ার পরে অজ্ঞাত এক নম্বর থেকে ৪০ হাজার টাকা দাবি করে কল দেওয়া হয়। টাকা পাঠালে শিশুটিকে পাওয়া যাবে বলা হয়েছে।টাকা দিতে ব্যর্থ হওয়ার পরে রবিবার রেদুয়ানের নানা বাড়ির পাশে মৎস্য খামারে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ এসে রাতে মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা বলেন, আমরা খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

ভালুকায় নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার

Update Time : ০৩:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪