Hi

ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ডাকাতির প্রস্তুতি তিন যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ১৩৫ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বাঁশিল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ট্রাক (টাটা), দা, ছুরা, কাটার ও দড়ি জব্দ করা হয়।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার বাঁশিল গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্ততি নিচ্ছে। পরে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে তিন যুবককে গ্রেফতার করা হয়। এ সময় বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো, ভালুকা উপজেলার নারাঙ্গীপাড়ার হেলাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩০), চাঁদপুর সদরের ইব্রাহিমপুর গ্রামের কাদের আলীর ছেলে রাসেল গাজী (২৬) ও বালিয়া রসুলপুরের মোস্তফার ছেলে মো: হানিফ (২৯)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বড় টাটা ট্রাক (ঢাকা মেট্রে-ট-১৫-৯৩৬৫), একটি দা, একটি ছুরা, একটি কাটার ও কিছু দড়ি জব্দ করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ভালুকায় ডাকাতির প্রস্তুতি তিন যুবক গ্রেপ্তার

Update Time : ০৫:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩