ভালুকায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
-
Reporter Name - Update Time : ০২:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
- ২৩৫ Time View

মোঃ আকাশ আহমেদ, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে মল্লিকবাড়ী বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মল্লিকবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন এর চেয়াম্যান এস এম আকরাম হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. শওকত আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জর্জ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উমর হায়াত খান নঈম, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী ব্রজেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ভালুকা পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সবুজ, ভালুকা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা, ভালুকা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানভীর আহমেদ খান, উপজেলা সেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ রাজিব, আবু হানিফ প্রমুখ, এছাড়াও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মল্লিকবাড়ি ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।




















