ভালুকায় অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ভালুকা চাকরির বাজার এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৫:৫০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- ১৬৮ Time View

ভালুকা,প্রতিনিধি: আজ ২০ ফেব্রুয়ারী’২৪ ভালুকা চাকরির বাজার অনলাইন সেচ্ছাসেবী সংগঠন এর ২য় বছরে পদার্পণ উপলক্ষে র্যালি, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব কামরুজ্জামান পিন্টু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভালুকা মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শাহ মোহাম্মদ কামাল হোসেন আকন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জনাব কামরুজ্জামান বকুল সাবেক, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক, ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা পরিচালক জনাব সাংবাদিক সাইফুল ইসলাম। সফল এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিক এবিএম জিয়াউদ্দিন বাশার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ও পরিচালনা করেন আল আমিন মাহমুদ আকরাম। এসময় ভালুকা চাকরির বাজার সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক শিপন রানা,সংঠনটির এডমিন প্যানেলের সদস্য,শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ভালুকা চাকরির বাজার অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাফল্য ও সকলের সহযোগিতা কামনা করেন।ভবিষ্যতে এই সংগঠন দ্বারা যেন ভালুকাবাসীর বিশেষ করে তরুন বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হয় সে ব্যাপারে সকলের দৃষ্টি রাখার আহবান জানানো হয়।























