Hi

ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকা সদর ইউনিয়নে ৬ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • ১৪৭ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ৬ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের মোট ৬ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ১টি শাড়ি, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১টা সাবান, ১ কেজি পোলাওয়ের চাল বিতরণ করা হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজি মো. রফিকুল ইসলামের ব্যাক্তিগত অর্থায়নে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। এর আগেও উথুরা, ডাকাতিয়া ইউনিয়নে মোট ২০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। এসময় ভালুকা ইউনিয়নের সকল ইউপি মেম্বারসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজি মো. রফিকুল ইসলাম বলেন, ভালুকার সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমার এ উদ্যোগ। পর্যায়ক্রমে গোটা উপজেলায় এক লাখ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। আমি সবার কাছে দোয়া প্রত্যাশী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ভালুকা সদর ইউনিয়নে ৬ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Update Time : ০২:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪