ভালুকা পৃথক অভিযানে গ্রেপ্তার-৫
-
Reporter Name - Update Time : ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- ১৩১ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় ৪টি চোরাই অটো রিকশা উদ্ধার সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, দিনের পর দিন অভিনব কায়দায় চক্রটি অটোরিকশা চুরি করে বিক্রি করতো। ভালুকা মডেল থানার এস আই আরিফ এর নেতৃত্বে এএসআই আমির হামাজ, এএসআই তানভীর ও শাহ্ আলম সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আবু তাহের কে থানার মাস্টারবাড়ী জামিরদিয়া এলাকা থেকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাগলা থানা এলাকা থেকে সোহেলও নজরুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও পৃথক অভিযান চালিয়ে এস আই চন্দন সরকার সঙ্গীও ফোর্স সহ ২০ গ্রাম হেরোইন সহ ওয়াসিম (৩৫) ও হিমেল (২৬) নামে ২জন কে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

















