Hi

ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

  • Reporter Name
  • Update Time : ১২:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ২২৪ Time View

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় একমাত্র ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার (১৮ই নভেম্বর) উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামে এ ঘটনা ঘটে। গত শনিবার দুপুরে উপজেলার উত্তর করমজা গ্রামে জনৈক জামশেদ আলীর জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল আব্দুল মান্নান। এ সময় অসাবধানবশত পাওয়ার টিলারটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আব্দুল মান্নান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাতে আব্দুল মান্নান মারা যায়। এ সংবাদ পেয়ে তার বৃদ্ধ মা আমিনা বেগম (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৮ নভেম্বর) সকালে মারা যায়। আমিনা বেগম উপজেলার হাসরাজ গ্রামের মৃত হবিবর রহমান হবু সর্দারের স্ত্রী। মা-ছেলের এমন মৃত্যুতে শোকের ছায়া নামে ওই এলাকায়। সোমবার বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

Update Time : ১২:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪