শিরোনামঃ
ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
-
Reporter Name - Update Time : ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- ২ Time View

মোঃআকাশ আহমেদ, রিপোর্টারঃ-
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে আদর্শ মডেল একাডেমি স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফুলবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাওনিল নাহার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন, যাতে প্রকৃত সুবিধভোগীরা এর সুফল ভোগ করতে পারেন।
Tag :
ফুলবাড়িয়া
জনপ্রিয়
















