Hi

ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৬৭ Time View

মোঃ শফিকুল ইসলাম ফুলবাড়িয়া ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য কে সামনে রেখে ফুলবাড়ীয়া উপজেলা প্রাণিসম্পদ কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৩ দিনব্যাপী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫শে ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে সকল খামারিদের অংশ গ্রহণে ২০২৩ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রায় ত্রিশটির মতো বিভিন্ন খামারি স্টলে অংশ গ্রহণ করেন। উপস্থিত বক্তারা বলেন খাদ্যের দাম ঔষধের দাম এত বেশি যে প্রত্যেক খামারিকে লাভের বদলে ব্যবসার ক্ষতি হচ্ছে,এতে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে। প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের প্যানেল ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সমাজসেবা অফিসার জনাব মোঃ মোজাম্মেল হক, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামরুজ্জামান জামান প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ আব্দুল রাজ্জাক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলবাড়ীয়ায় হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক সমাবেশ

ফুলবাড়িয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Update Time : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩