Hi

ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকটে মানববন্ধন নিরসন করলো উপজেলা প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ১১১ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর সংবাদ ময়মনসিংহের ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকট নিরসন করলো উপজেলা প্রশাসন। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের পশ্চিম ইমাদপুর গ্রামে জলাবদ্ধতা সংকট নিরসন করা হয়। জানা যায়, উপজেলার পয়ারী ইউনিয়নের পশ্চিম ইমাদপুর গ্রামে অপরিকল্পিতভাবে ফিসারি ও পুকুর খননের কারণে এবং পানি নিষ্কাশনের খাল বন্ধ করে দেওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফসল নষ্ট হওয়াসহ এলাকাবাসী নানা সমস্যায় পড়েন। কিন্তু এ থেকে কোনভাবেই তারা রক্ষা পাচ্ছিলেন না। অবশেষে নিরুপায় হয়ে এসব সমস্যা থেকে রক্ষা পেতে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। পরে অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন। সেখানে উপস্থিত হয়ে বিএনপি নেতা এমরান হাসান পল্লবসহ স্থানীয় মাতব্বরদের সাথে নিয়ে পানির প্রবাহ চালু করে সংকট নিরসন করা হয় এবং সবাইকে পানির প্রবাহ বন্ধ না করতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়। পানির প্রবাহ প্রবহমান রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে বলা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, আমরা জলাবদ্ধতা সংকট নিরসন করে এসেছি। তবে এটাই শেষ নয় বরং আবারও যাতে কেউ জলাবদ্ধতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উপজেলা প্রশাসন সদা তৎপর এবং সর্তক রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ফুলপুরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংকটে মানববন্ধন নিরসন করলো উপজেলা প্রশাসন

Update Time : ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫