Hi

ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনভর উত্তেজনা প্রধান শিক্ষক সহ অবরুদ্ধ ২ প্রশাসনের সহায়তায় উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ছবি ছড়িয়ে পড়ার জেরে রোববার ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনভর তীব্র উত্তেজনা চলেছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে বিদ্যালয় ভবনে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও পুলিশি নিরাপত্তায় তাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
সরেজমিনে জানা যায়, ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ তরফদারের ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে শনিবার একটি অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষার্থী ও এলাকাবাসীর নজরে এলে এলাকায় ব্যাপক খোভের সৃষ্টি হয়। রোববার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক আব্দুল লতিফ তরফদার ও প্রধান শিক্ষক দুলাল হোসেনের অপসারণের দাবিতে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে ও সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।
সংবাদ পেয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃফিরোজ হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃজাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাময়িকভাবে শান্ত হয়। পরে বেলা দেড়টার দিকে পুলিশি নিরাপত্তায় অভিযুক্ত শিক্ষক আব্দুল লতিফ তরফদারকে বিদ্যালয় থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
শিক্ষকদের স্থায়ী অপসারণের সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় দুপুরের দিকে শিক্ষার্থীদের মধ্যে পুনরায় উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা অফিসে অবস্থানরত প্রধান শিক্ষক দুলাল হোসেনকে অবরুদ্ধ করে বিদ্যালয় ভবনের গ্রিল ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃশফিকুল ইসলাম ও ফুলপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ দ্রুত বিদ্যালয়ে পৌঁছে সুষ্ঠু বিচারের জোরালো আশ্বাস দেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি নিরাপত্তায় প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল লতিফ তরফদার এর আগেও বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তিনি প্রায়ই ছাত্রীদের সাথে অসদাচরণ ও গায়ে হাত দেওয়ার মতো গুরুতর নোংরা কাজ করার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা আরও জানায়, অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল লতিফ তরফদার প্রধান শিক্ষক দুলাল হোসেনের চাচাত ভাই হওয়ায় তাকে অনৈতিক কাজে বরাবরই প্রশ্রয় দিয়ে থাকেন। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফুলপুরে ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনভর উত্তেজনা প্রধান শিক্ষক সহ অবরুদ্ধ ২ প্রশাসনের সহায়তায় উদ্ধার

ফুলপুরে ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দিনভর উত্তেজনা প্রধান শিক্ষক সহ অবরুদ্ধ ২ প্রশাসনের সহায়তায় উদ্ধার

Update Time : ১১:৪১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬