Hi

ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে আলী হোসেন খুনের ১৬ ঘন্টার মাঝে প্রধান আসামি নূরুল হক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ২০১ Time View

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে জমিসংক্রান্ত জেরে মুরগী ব্যবসায়ী আলী হোসেন (৭০) খুন হয়েছেন। ৩ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ২য় খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে হারুন অর রশিদ (৩৫) বাদি হয়ে নূরুল হক ও তার ছেলে ফরহাদ (২৫)-এর নামে এবং অজ্ঞাত আরও ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
এরপর মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান নিজে অক্লান্ত পরিশ্রমে অভিযানের সফলতা অর্জন করেছেন উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া ছিলা খার বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মামলার প্রধান আসামি নূরুল হক (৬৫)-কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশ জানায়, আলী হোসেনের দখলীয় জমিতে নূরুল হকরা এসে ট্রাক্টর দিয়ে জমি চাষ শুরু করলে বাধা দেন আলী হোসেন। এরপর তারা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে আছে।
এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিকেও শীঘ্রই আটক করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে শনিবার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ফুলপুরে আলী হোসেন খুনের ১৬ ঘন্টার মাঝে প্রধান আসামি নূরুল হক গ্রেফতার

Update Time : ১০:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪