Hi

ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৮৬ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু ওরফে ফয়সালকে এবং প্রতারনা মামলায় ২ বছর দুই মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আমান উল্লাহ বাবলুকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের রবিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থানার মামলা নং ৪৪(৫)১৭ ধারা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)এর ৯(খ) সংক্রান্তে বিজ্ঞ আদালতে ফুলপুর উপজেলার রামসোনা গ্রামের সাইফুল ইসলাম ওরফে ছয়ফর আলীর পুত্র বাবু ওরফে ফয়সালের ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড হয়। তখন থেকেই বাবু ওরফে ফয়সাল পলাতক ছিল। সে মুন্সিগঞ্জ থানার তিলাপাড়া এলাকার কালামের বাড়ির ভাড়াটিয়া ছিল। ফুলপুর থানার এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বসিরা এলাকার চায়না ব্যাটারী ফ্যাক্টরী হতে শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবু ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
অপরদিকে সিআর মামলা নং -৪৪৬/১৯ (ধারা ৪০৬/৪২০/৫০৬(২) দঃবিঃ) সংক্রান্তে বিজ্ঞ আদালতে ফুলপুর উপজেলার কাইচাপুর গ্রামের বাসিন্দা মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর সত্বাধিকারী মোঃ আমান উল্লাহ বাবলুর ২ বছর দুই মাস সাজা হয়। তখন থেকে সে পলাতক ছিল। ফুলপুর থানা পুলিশের একটি টীম অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ৭ টায় ডিএমপি ঢাকার টিকাটুলি এলাকা থেকে রিক্সা চালানো অবস্থায় প্রতারনা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমান উল্লাহ বাবলুকে গ্রেপ্তার করেছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের রবিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সৌমিক হাসান সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি মো: সবুজ গাজীর কৃতজ্ঞতা

ফুলপুর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেপ্তার

Update Time : ১১:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩