শিরোনামঃ
প্রয়াত কুসুমের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি দোয়া ও ইফতার মাহফিল
-
Reporter Name - Update Time : ০১:১৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- ১৪৭ Time View

মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ফুলবাড়িয়ার দেওখোলা ইউনিয়নের, কালিবাজাইল এতিমখানায় প্রয়াত ফেরদৌসী রহমান কুসুমের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খানি, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৯ মার্চ) ৮ রমজান। জাতীয় পার্টির কেন্দ্রীয় নিবাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাপা’র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সহধর্মিনী কুসুমের জন্য দোয়া করা হয়।তিনি মন্ডল বাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।একজন দানবীর ছিলেন। তার মন ছিল গরীব হতদরিদ্র দের জন্য উদার। আল্লাহ তায়ালা যেন উনাকে বেহেশত নছিব করে আমিন।ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এলাকার মো:মজনু, পলক,পবন, সুজন,মোস্তফা প্রিন্স সহ রোজাদার ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
Tag :
ইফতার
জনপ্রিয়
















