Hi

ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি সাহাদাত ফরাজি মুক্তির দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২২ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:;;

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গিস্কয়ার থেকে বিক্ষোভমিছিলটি বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক হয়ে শাপলাচত্বর এসে সমাবেশ করে।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বক্তব্য রাখেন।

সংগঠনগুলো দেশের বামধারার সংগঠনগুলোর সঙ্গে আতাত করে সাহাদাত ফরাজি সাকিবের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। সাকিব গত ১৫ জানুয়ারি স্টুডেন্টস ফর সভারেন্টির সার্বভৌমত্ব বিষয়ে সাংবাদিক সম্মেলনে যোগদান এবং বিতর্কিত আদিবাসী শব্দ পাঠ্যপুস্তক থেকে বাদ দেয়ার দাবিতে সোচ্চার থাকায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

অবিলম্বে সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তি দিতে গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন করা হবে।’

১২ ফেব্রুয়ারি রাতে মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হন সাহাদাত ফরাজি সাকিব। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। সাহাদাত ফরাজি সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম মুখপাত্র ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- প্রধানমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি সাহাদাত ফরাজি মুক্তির দাবিতে বিক্ষোভ

Update Time : ০৮:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫