Hi

ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পরানগঞ্জে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি পল্লী ও সিএমএসএমই ঋণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬২ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
এক ইঞ্চি জায়গাও থাকবে না আর ফাঁকা, রূপালী ব্যাংকের কৃষি ঋণে ঘুরবে অর্থনীতির চাকা স্লোগান-কে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জে রূপালী ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি পল্লী ও সিএমএসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি- মনির উদ্দিন ভূঁইয়া বলেন, বাংলার কৃষকদের জন্য আজন্ম লড়ে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন কৃষি এবং কৃষককেই। ‘সোনার বাংলা’র শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে কৃষকদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন জীবনের শেষদিন পর্যন্ত। মহান বিজয়ের পর ৪৩ লাখ কৃষককে পুনর্বাসিত করেছেন; কৃষকদের খাজনা মওকুফ করেছেন, বিনামূল্যে বিতরণ করেছেন দেড় লাখ গরু, সার, উন্নত বীজ, সেচ পাম্প।

কৃষকদের মাঝে নামমাত্র সুদে ঋণ বিতরণের জন্য গঠন করেছেন ব্যাংক। প্রথম বাজেটেই এক পঞ্চমাংশ বরাদ্দ দিয়েছিলেন কৃষি খাতে। বঙ্গবন্ধুর এই কৃষকবান্ধব অর্থনৈতিক দর্শনে উদ্বুদ্ধ হয়েছেন রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ। মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে কৃষকদের মাঝে বিতরণ শুরু করেছেন বিনা সুদে কৃষি ঋণ।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ২০২৩) তারিখ বিকাল ০৩: ঘটিকায় রূপালী ব্যাংক লিমিটেড পরানগঞ্জ বাজার উপ-শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়। রূপালী ব্যাংক লিমিটেড, পরাণগঞ্জ বাজার উপ-শাখার (পিও) ইনচার্জ, মোঃ রাশিদুল হাছান রায়হানের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনির উদ্দিন ভূঁইয়া, উপ মহাব্যবস্থাপক জোনাল ম্যানেজার, রূপালী ব্যাংক লিমিটেড, জোনাল অফিস, ময়মনসিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ হাসান সায়ীদ খান, সহকারী মহাব্যবস্থাপক, রূপালী ব্যাংক লিমিটেড, ছোট রাজার কর্পোরেট শাখা, ময়মনসিংহ। এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আবু সাঈদ চেয়ারম্যান, ৫নং সিরতা ইউনিয়ন পরিষদ সদর ময়মনসিংহ প্রমূখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় বসত বাড়ীত হামলা ভাংচুর লুটপাট আহত ৫ 

পরানগঞ্জে রূপালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি পল্লী ও সিএমএসএমই ঋণ বিতরণ

Update Time : ০২:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩