Hi

ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১৪০ Time View

নেত্রকোনা প্রতিনিধি

সোমবার রাত ৭টার দিকে গোয়েন্দা সূত্রে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদের সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল মজিদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আড়াই টন (২ হাজার ৫০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মেজর মো. জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।

মেজর জিসানুল হায়দার জানান, সোমবার রাত ৭টার দিকে গোয়েন্দা সূত্রে জেলার পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদের সংবাদ পাওয়া যায়। এ সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ জরিয়া গ্রামের আব্দুল মজিদের গুদামে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই গুদাম ঘরে প্রতি বস্তায় ৫০ কেজি ওজনের ২ হাজার ৫০০ কেজি চিনি মজুদরত অবস্থায় পাওয়া যায়। পরে গুদাম ঘরের মালিক যৌথবাহিনীর কাছে নিশ্চিত করেছেন মজুদকৃত ভারতীয় চিনির মালিক পূর্বধলার নাটেরকোণা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপন মিয়া।

তিনি জানান, জব্দৃকত চিনি সংশ্লিষ্ট থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত  

নেত্রকোনায় যৌথ অভিযানে আড়াই টন ভারতীয় চিনি জব্দ

Update Time : ০৪:২৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪