Hi

ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত পুলিশ সদস্যের পরিবারের পাশে ময়মনসিংহের পুলিশ সুপার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ১৩৫ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার মাতুয়াইলে কর্তব্য পালন করতে যাওয়ার সময় দুষ্কৃতিকারীদের হাতে নিহত পুলিশ কর্মকর্তা মোক্তাদিরের পরিবারের সাথে সাক্ষাৎ করে শান্তনা দিয়েছেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঁইয়া।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামে ওই পুলিশ কর্মকর্তার বাড়িতে যান তিনি। এ সময় তিনি নিহতের স্বজনদের সাথে কথা বলেন এবং নিহত পুলিশ কর্মকর্তার কবর জিয়ারত করেন। পরে পুলিশ কর্মকর্তার পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় গফরগাঁও সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম, ভালুকা মডেল থানার ওসি শাহ মোঃ কামাল আকন্দ,  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, আওয়ামী লীগ নেতা নুরে আলম জিকু,  ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার আহমেদ সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঁইয়া জানান, যে ষড়যন্ত্রকারীরা বা নাশকতাকারীরা আমাদের পুলিশকে হত্যা করেছে। জনগণের জানমালের ক্ষতি করেছে। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে এইসব ষড়যন্ত্রকারীদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

নিহত পুলিশ সদস্যের পরিবারের পাশে ময়মনসিংহের পুলিশ সুপার

Update Time : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪