ধোবাউড়ায় মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতির আশংকা
-
Reporter Name - Update Time : ০৮:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- ১৩২ Time View

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সারের গোডাউন, প্যাথলজী, হোটেল সহ চারটি দোকান পুড়ে ছাই, প্রায় ৫০লক্ষ টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে। আজ ভোর আনুমানিক সারে চারটার দিকে সারের ডিলার মোতাহার হোসেন (মোতাহার মুন্সি) দোকানে আগুন লাগে পরবর্তীতে বাঘবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল হক রুবেল-এর চেম্বার, মোস্তাকিম হোসেন মনিরের মা প্যাথলজি ও দিলিপের মিষ্টির দোকান ও হোটেলে আগুন ছড়িয়ে পড়ে। মোতাহার হোসেনের ঘর দোকানের সকল মালামাল ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মা প্যাথলজীর ঘর পরিক্ষানিরিক্ষার সরমঞ্জাম, ল্যাফটপ,কম্পিউটার সহ আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। মঞ্জুরুল হক রুবেল এর চেম্বারের আসবাবপত্র ঘর আগুন পুড়ে গেছে। দিলিপের ঘর হোটেল ও মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সারের গোডাউন সহ চারটি দোকানের মালিক জানিয়েছেন তাদের মোট ৫০লক্ষটাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার খবর পেয়ে ধোবাউড়া ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে পৌছায় অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। স্থানীয়রা জানান সময় মত ফায়ারসার্ভিসের কর্মীরা না সময়মত না আসলে আরও অনেক ক্ষয়ক্ষতির সম্ভবনা ছিল। অনেক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যেত। সময়ম আসায় আগুনের হাত থেকে অনেক দোকান পাট বেচেঁ গেছে।












