শিরোনামঃ
ধোবাউড়ায় ভারতীয় ২০বোতল মদসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ
-
Reporter Name - Update Time : ০৫:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- ১৪২ Time View

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মাসুদ: ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় ২০বোতল মদসহ ১ জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। জানাযায় উপজেলার বাঘবেড় ইউনিয়নের মুন্সীরহাট বেলতলী রাস্তা থেকে আবুল কাশেম(৫৫),পিতা: মৃত- মহব্বত আলী আটক করা হয়। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়ার নির্দেশে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত আনুমানিক ১০ টারদিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামীকে আজ মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়
Tag :
গ্রেপ্তার
জনপ্রিয়













