ধোবাউড়ায় ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক ১জন
-
Reporter Name - Update Time : ১১:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- ১৪৯ Time View

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ মাদক এক ব্যবসায়ীকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ঘোষগাও ইউনিয়নের এরশাদ বাজার গলইভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইটের সলিং রাস্তার উপর থেকে মতি মিয়া (৪০) মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত মতি মিয়া উপজেলার সদর ইউনিয়নের মৃত আছমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়। মতি মিয়া সীমান্ত এলাকা থেকে পাঁয়ে হেটে ২০ বোতল ভারতীয় মদসহ একটি ব্যাগে কর বিক্রয়ের জন্য নিয়ে আসতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে। ওসি মো: চাঁন মিয়ার নির্দেশনায় এস আই আতোয়ার হোসেন, এ এস আই এমদাদ, এ এস আই সাদ্দাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসাী মতি মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে,
অপর আরেক ওয়াইরেন্ট ভুক্ত আসামীসহ দুজনকে ৩০জুন রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতোয়ার হোসেন জানান অফিসার ইনচার্জ মো: চাঁন মিয়ার দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যহত থাকবে।














