Hi

ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৭৩ Time View

শামীম আহমেদ পাবনা প্রতিনিধি :

জামায়াতে ইসলামী মানুষের স্বার্থে ও দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী। তাই দেশের জনগণ দ্রুত সংস্কার করে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (২২ জানুয়ারি) সকালে দারুল আমান ট্রাস্ট ময়দানে পাবনা জেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার চাই, এজন্য জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা সংখানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে ব্যাপক আলোচনা পর্যালোচনা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।
তিনি আরও বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিশৃঙ্খলা দূর হবে, সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হবে। প্রকৃত ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের মন থেকে ইসলামিক ভীতি দূর হবে। মানুষ শৃঙ্খলবদ্ধভাবে জীবন পরিচালনা করে সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। কারো মনে কোন সংশয় বা দ্বিধা থাকবে না।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমীর ও বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন এসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশের স্বার্থে সংস্কারের প্রত্যাশী জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

Update Time : ১০:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫