দুর্গাপূজা উপলক্ষে ডিউটি পালনকারীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা
-
Reporter Name - Update Time : ০৬:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- ১৪১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ মযমনসিংহ নগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) তারিক কোতোয়ালী মডেল থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্তে পূজায় ডিওটি পালনকারীআনসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।
পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে কোতোয়ালী থানা পুলিশ।
পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন সন্দেহবান ব্যাক্তি দেখলে প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অন্তর্ভুক্ত সকল ফাড়ীর ইনচার্জ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।



















