দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে মেম্বার ফজলুল হক,এলাকাবাসীর
-
Reporter Name - Update Time : ০৫:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- ১৫৩ Time View

সোনারগাঁও প্রতিনিধি ঃ– মেম্বার ফজলুল হকের আতংকে আওয়ামী লীগ নেতারা।মেম্বার ফজলুল হক এবং তার ছেলে কিশোর গ্যাং গ্রুপের লিডার ইয়াবা সাকিব এর নাম শুনলেই সনমান্দী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড এর মানুষের মনে ভয় কাজ করে।সম্প্রতি মেম্বার ফজলুল হক আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ নাসিম এর জমির উপর দিয়ে রাস্তা নির্মান করে কোনো রকল অনুমতি ছাড়াই।পরে গোলাম হাফিজ নাসিম জর্জ কোর্টে একটি মামলা দায়ের করে এবং মামলার রায় পায় গোলাম হাফিজ নাসিম। তিনি এই রায়ের কাগজ নিয়ে সনমান্দী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডে গেলে তার উপর চড়াও হয় মেম্বার ফজলুল বাহিনি।এলাকার মসজিদের মাইক দিয়ে এলাকাবাসীকে ডাকাতের ভয় দেখিয়ে আনে এবং গোলাম হাফিজ নাসিম কে অপমান করার চেস্টা করে।এবং তার গাড়িতে হামলা করে।এবং পুলিশের গাড়ি ভাংচুর করার চেস্টা করে।বর্তমানে এলাকায় আতংক বিরাজমান। এই বিষয়ে জানতে চাইলে গোলাম হাফিজ নাসিম বলেন,আমার জায়গা দিয়ে রাস্তা নির্মান করা হয়েছে। আমার অনুমতি ছাড়াই। আমি কোর্টের রায় নিয়ে রাস্তায় গেলে আমার উপর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়। আমি প্রশাসনের কাছে এই পরিকল্পিত হত্যা চেষ্টার বিচার চাই।















