জেলা প্রশাসক কর্তৃক “কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” উদ্বোধন এবং গাছের চারা বিতরণ
-
Reporter Name - Update Time : ০৪:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- ১৮৮ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা জেলা প্রশাসক কর্তৃক “কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” উদ্বোধন এবং গাছের চারা বিতরণ সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের নালিয়ারডাঙ্গি গ্রামে ৯ জুলাই দুপরে একটি কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ। এরপর তিনি স্থানীয় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন। “কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিবন্ধী কৃষক ও কৃষি উদ্যোক্তা জনাব আক্কাচ খান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, প্রতিবন্ধকতাকে অতিক্রম করে জনাব আক্কাস খান আজ সফল কৃষক এবং উদ্যোক্তা। ইচ্ছাশক্তি থাকলে যে সফল হওয়া যায়, আক্কাচ খান তার প্রকৃষ্ট উদাহরণ। কৃষিপ্রধান জেলা হিসেবে মাগুরার কৃষি উৎপাদনকে সমৃদ্ধ করতে জেলা প্রশাসন অনেক উদ্যোগ গ্রহণ করেছে। এই “কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” একটি অনন্য উদ্যোগ কেননা এতে কৃষকরা এসে বসবে, বিশ্রাম নিবে, নিজেদের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে, মতামত শেয়ার করবে। প্রতিটা গ্রামে যেনো এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয় সে ব্যাপারে জেলা প্রশাসন সহায়তা করবে। তবে একই সাথে এই “কৃষক বিশ্রাম ও সহায়তা ছাউনি” যেনো আড্ডা ক্লাবে পরিণত না হয়ে কৃষক ভাইদের উপকারে আসে এই ব্যাপারে সচেতন থাকতে সবাইকে আহবান জানান। একই সাথে তিনি সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহবান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)























