জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মনোনয়ন প্রত্যাশীদের দোয়া মাহফিল
-
Reporter Name - Update Time : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- ১৫১ Time View

আতিক-কেন্দুয়া, নেত্রকোনা প্রতিনিধিঃ-
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, এডভোকেট আব্দুল মতিনের বাস ভবন আয়শালয়ে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বিকালে দোয়া মাহফিলের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঞাসহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি দোয়া ও মাগফিরাত কামনা করেন।
এছাড়াও নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান সালমা আক্তারের আয়োজনে নিজ বাস ভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সাবেক সদস্য আলমগীর হাসান, বিশিষ্ট শিল্প পতি ও আওয়ামীলীগ নেতা সামসুল কবির খান, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল কবির খান,নেত্রকোনা যুবলীগের সম্মানিত সদস্য আব্দুল ওহাব ছোটন, নেত্রকোনা জেলা তাতীলীগের সহসভাপতি আবুল হাসেম ভূঞা,সাবেক ছাত্রলীগ নেতা আবু সায়েম খান,সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস কাঞ্চন ফেরদৌস,কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল, আপেল মাহমুদ প্রমুখ।
১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদের আত্নার শান্তি কামনা করেন।
এছাড়াও সাবেক সংসদ সদস্য ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টুর উদ্যোগে আশুজিয়া ইউনিয়নের এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
























