জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী হাসিনা সরকার – মোতাহার হোসেন তালুকদার
-
Reporter Name - Update Time : ১১:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- ১২৭ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি-
গত ১৫টি বছর স্বৈরাচার হাসিনা সরকার এ দেশে জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছিল। সাধারন জনগনের ডাল,ভাত খাওয়ার জন্য ও তাদের অধিকার নিশ্চিত করতে আমরা বিগত দিনে ঐ সৈরাচার সরকারের বিরুদ্ধে মাঠে আন্দোলন করেছি। বিএনপি জনগনের দল, গনমানুষের দল।
ময়মনসিংহ (উঃ জেলা) বিএনপির একমাত্র যুগ আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার
গত শনিবার সন্ধ্যায় সিক্স সিজন রেস্টুরেন্টে স্থানীয় ময়মনসিংহের তারাকান্দার স্থানীয় গনমাধ্যমে কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,
গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় চিকিৎসা করতে দেয়নি। আমার নেত্রীর উপর তাদের অমাবিক অত্যাচার করেছে,তারপরও তিনি দেশে রয়েছেন।কিন্তু ঐ ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা আগামিতে সবুজ বিপ্লবের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ্।
গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় কল্যাণমুখী কাজে বিএনপি সোচ্ছার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দূর্নীতির
বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ।
বিদায়ী স্বৈরাচারি শাসক ডিজিটাল এ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিদের স্বাধীন মত প্রকাশে কন্ঠরোধ করেছিল। আগামী দিনে দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা ব্যাক্ত করেন তিনি।
প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্টাতা শহীদ জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে স্বাধীনমত প্রকাশের সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, (উঃ জেলা) বিএনপির সদস্য কাজি আব্দুল বাতেন,
শামিম তালুকদার,রাসেল মন্ডল,ইবনে কাশেম মাষ্টার,রফিকুল ইসলাম মাষ্টার,ইয়াছিন আলি মেম্বার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।


















