চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ গান পাউডারসহ আটক-১
-
Reporter Name - Update Time : ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- ২০৩ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কেজি গান পাউডার সহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি ইসমাইল (২৫) সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে। সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫, রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতরাতে বিশেষ গোয়েন্দা তথ্যে র্যাব জানতে পারে নাশকতার সৃষ্টি,বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য মহারাজপুর এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ গান পাউডার মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব একটি অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত আসামীর ঘরের খাটের নিচ থেকে একটি বাজারের ব্যাগে ০৩ কেজি ৪২০ গ্রাম গান পাউডার এবং কয়লা ০২ কেজি উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানান,সাম্প্রতিক সময় অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে ককটেল এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা সহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।














