Hi

ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের ঝাঁকুনিতে নিচে পড়ে টিকিট সুপারভাইজারের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১৭৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহে কমিউটার চলন্ত ট্রেন থেকে পড়ে ইমরান হোসেন (২১) নামে এক সহকারী টিকিট সুপারভাইজারের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী উপজেলার টেপোবা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খায়রুল ইসলাম বলেন, রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই দরজার কাছে থাকা ট্রেনের সহকারী টিকিট সুপারভাইজার ইমরান পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

এমতাবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ট্রেনের খোলা দরজার দিকে আসার এক পর্যায়ে ট্রেনের ঝাঁকুনিতে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় বসত বাড়ীত হামলা ভাংচুর লুটপাট আহত ৫ 

চলন্ত ট্রেনের ঝাঁকুনিতে নিচে পড়ে টিকিট সুপারভাইজারের মৃত্যু

Update Time : ১০:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪