Hi

ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গৌরীপুরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনে সমাবেশ ও র‍্যালি

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ২৪০ Time View

মোঃ মোরসালিন, গৌরীপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক মঞ্চে সকল ধর্মের মানুষের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর )বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাজিক সম্প্রীতি র‍্যালির মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় সকল ধর্মের মানুষের হাতে ছিল নানা সম্প্রীতির শ্লোগান সংবলিত প্লে কার্ড।
বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল-মুক্তাদির শাহীনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাফফুজুর রহমান রাসেলের সঞ্চালনায় র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ,উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, থানা পুলিশের বিট অফিসার নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খান মুফতি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু শ্যামল কর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বোকাইনগর ইউপি সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টান মিশনের পুরোহিত, ধর্মযাজক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ ও সকল শ্রেণি পেশার মানুষ ।
এ সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোনো ধর্মই সংঘাতকে সমর্থন করে না। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি করছে তারা ধর্মের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এ বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সকলের।

বিট অফিসার বলেন, কেউ কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করবেন না। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের অন্যায় কাজে লিপ্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, গৌরীপুর উপজেলায় এর আগে কখনো কোনো ধর্মের মানুষের সঙ্গে সংঘাত হয়নি। তাই আমাদের এ উপজেলায় সামাজিক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া কোনো অপশক্তি যেন আমাদের বন্ধন ছিন্ন করতে না পারে এজন্য উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। সমাবেশে ইমাম, পুরোহিত, ধর্মযাজকগণ একে অপরের হাতে উপহার তুলে দেন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভালুকায় বসত বাড়ীত হামলা ভাংচুর লুটপাট আহত ৫ 

গৌরীপুরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনে সমাবেশ ও র‍্যালি

Update Time : ১২:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২