খাগড়াছড়িতে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
-
Reporter Name - Update Time : ০১:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- ১৪৪ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::: খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে,সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
“গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এ স্লোগানকে সামনে রেখে শনিবার বিকালে বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয়েছে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
প্রধান অতিথি – শরীফ মো.আমান হাসান বলেন-
পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন আরো সু-দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়া।
টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৭টি সেনা জোন নিয়ে এ টুর্নামেন্ট। আগামী ৩ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
















