খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ৩৯ পিস ইয়াবা সহ একজন গ্রেপ্তার
-
Reporter Name - Update Time : ০৯:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- ২৪৪ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি: মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মুসলিমপাড়া সাকিনস্থ মানিকছড়ি টু রহমাননগরগামী ইসমাইল এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশে।
মাদক মুক্ত সমাজ গড়তে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর প্রত্যক্ষ তত্বাবধানে ও নের্তৃত্বে ১৯/০৯/২০২৩খ্রিঃ তারিখ এসআই(নিঃ)/এন্তেজারুল হক সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ অত্র থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন আমতলা এলাকায় অবস্থানকালে রাত ২২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মুসলিমপাড়া সাকিনস্থ মানিকছড়ি টু রহমাননগরগামী ইসমাইল এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার দক্ষিণ পাশে অবস্থান করিতেছে।
সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত ২৩.০৫ ঘটিকার সময় উপরোক্ত বর্ণিত ঘটনাস্থলে পৌছাইয়া আসামী মোঃ আলম (৪০), পিতা- মৃত ইমান আলী, মাতা- মৃত শাহিদা বেগম, সাং-একসত্যা দক্ষিণপাড়া, ০৯নং ওয়ার্ড, ০১নং মানিকছড়ি ইউপি, থানা- মানিকছড়ি,জেলা-খাগড়াছড়ি পার্বত্য কে আটক পূর্বক তাহার নিকট হইতে ৩৯ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা জব্দ তালিকা মূলে জব্দ করতঃ বর্ণিত আসামীকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়।




















