Hi

ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও সহায়তায় পরীক্ষা কেন্দ্রে ফিরলেন এইচএসসি পরীক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ১৬৪ Time View

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে একজন এইচএসসি পরীক্ষার্থীকে তার পরিবার পরীক্ষাকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে এমন অভিযোগ পেয়ে মেয়েটির বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের ঘটনার সত্যতা পাওয়া পেয়ে তার অভিভাবকদের থেকে মুচলেকা নেওয়া হয় এই মর্মে যে তার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সে বাবার বাড়ি থেকে পরীক্ষা দিবে এবং পরীক্ষা শেষে তাকে শ্বশুরবাড়ি প্রবেশে শ্বশুরবাড়ির কেউ বাধা প্রদান করবে না। এরপর পরীক্ষার্থীকে সংগে নিয়ে ফুলতলা আহমাদিয়া মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান,থানার উপপরিদর্শক পুলিশ সহ সঙ্গীয় র্ফোস, স্থানীয় ইউপি সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদারতা এবং শক্ত হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছেন। তার জীবন থেকে একটি বছর মুছে যায়নি। এজন্য সেই শিক্ষার্থী নির্বাহী কর্মকর্তার প্রতি চির কৃতজ্ঞা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ

ইউএনও সহায়তায় পরীক্ষা কেন্দ্রে ফিরলেন এইচএসসি পরীক্ষার্থী

Update Time : ০২:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪