আশকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিপন
-
Reporter Name - Update Time : ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- ১৫১ Time View

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার আশকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান খান রিপন। (৩ এপ্রিল) বুধবার উপজেলা সমাজ সেবা কার্যালয়ে উপজেলা সমাজ সেবা অফিসার ও আশকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪ এর প্রিজাইডিং অফিসার অসীম সরকার নির্বাচিত শিক্ষক প্রতিনিধি , অভিভাবক সদস্য ও দাতা সদস্যদের নিয়ে সভপতি নির্বাচনের জন্য এক সভা আহব্বান করেন । সভায় সর্বসম্মতি ক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান খান রিপনকে আগামী ২ বছরের জন্য উপজেলার আশকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত ঘোষনা করেন,উপজেলা সমাজ সেবা অফিসার ও আশকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪ প্রিজাইডিং অফিসার অসীম সরকার। প্রসঙ্গ আনিছুর রহমান খান রিপন ২য় বারের মত উপজেলার আশকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।















