অতিরিক্ত তাপমাত্রার মধ্যেও সকল স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে হবে
-
ডাঃ মোঃ রেজাউল করিম অপু - Update Time : ০৮:২০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- ২৭৯ Time View

ডাঃ মোঃ রেজাউল করিম অপু: গরমকে মোকাবেলা করার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে পারলে বিশেষ উপকার পাওয়া যাবে।
অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হতে পারে যার লক্ষণ গুলোর মধ্যে আছে
১। দ্রুত স্পন্দন
২। অত্যাধিক ঘাম অথবা শরীরের চামড়া লাল হওয়া
৩। মাথা ঘোরা ও মাথা ব্যথা
৪। অজ্ঞান হওয়া
৫। বমি বমি ভাব অথবা বমি হওয়া
৬।পায়খানা সমস্যা হওয়া
এই ধরনের সমস্যা প্রতিরোধ করা এবং অতিরিক্ত তাপমাত্রা থেকে বাঁচার জন্য আমরা যা করতে পারি
১। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া
২। সুতি কাপড় এবং ঢিলা ঢালা কাপড় পরিধান করা
৩। বিভিন্ন ধরনের ফলের রস খাওয়া
৪। পর্যাপ্ত পানি পান করা বেশি বেশি সবুজ শাকসবজি খাওয়া
৫। টক জাতীয় ফল খাওয়া, যদি কারো এসিডির সমস্যা থাকে তবে টক জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকা
৬। টক দই খাওয়া টক দই শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে
৭। প্রতিদিন কমপক্ষে একবার গোসল করা, বাহির থেকে এসে সাথে সাথে গোসল না করা বরং সামান্য কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর গোসল করা
৮। চা-কফি রেডমি ধূমপান পরিত্যাগ করা
আশা করি এই নিয়মগুলি মানতে পারলে গরমের প্রকোপ থেকে কিছুটা হলেও শান্তি পাওয়া যাবে।


























