Hi

ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলাদেশ

পরানগঞ্জে আবারো জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী মডেল থানা পুলিশ

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ “জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার

পরানগঞ্জে আবারো জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিল কোতোয়ালী মডেল থানা পুলিশ গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ “জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বিভিন্ন জায়গায় জুয়া বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। জানা গেছে, আজ রবিবার (২৯ জানুয়ারী ২০২৩) তারিখ ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর হাসাদিয়া গ্রামের হাসাদিয়া বাজারের পাশে বাঁশ বাগানের ভিতরে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তা আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ। ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক, জুয়াসহ অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ছাড়াও সকল প্রকার অপরাধ দমনে ও পুলিশী সেবা আরো বৃদ্ধি করতে, সমাজের বিভিন্নস্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা চালু হয়েছে। আর বিট পুলিশিং কার্যক্রমে সফলতা এনে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর নেতৃত্বে এসআই আশিকুর হাসান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকান্দ বলেন, পরানগঞ্জ ইউনিয়নে চর হাসাদিয়া গ্রামে বাঁশ বাগানের ভেতরে অবৈধভাবে ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার রাত ১০ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর পরিচালনাকারী সহ জুয়াড়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। ওসি শাহ কামাল আকান্দ আরো বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কোতোয়ালি থানা পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চক্র গোপনে বাঁশ বাগানের ভেতরে জুয়ার আসর বসিয়ে তা পরিচালনা করছিল

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ “জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার

বন্দরে ৫ কোটি টাকার পন্যবাহী কভার্ড ভ্যান উদ্ধারের ঘটনায় মূল হোতা আ’লীগ নেতা জনি গং পলাতক

মো:তানবীর আহমেদ প্রতিনিধি :- বন্দরে র‍্যাব-৪ কর্তৃক একটি কভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পন্যসহ চোরাকারবারি দলের

পটিয়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট,র উদ্ভোধন

পটিয়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় শাপলা কুঁড়ির আসর ৩নং ওয়ার্ড কতৃক আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

ময়মনসিংহে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে নিয়ে আজ শুক্রবার (২৭ জানুয়ারী ২০২৩) তারিখ

পটিয়ায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

এম এ মুছা, পটিয়া উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুভ

ময়মনসিংহে আরো ৩০ কিলোমিটার রাস্তায় সড়কবাতি উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ টি ওয়ার্ডের প্রায় ৩০ কিলোমিটার সড়কে পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেছেন

পটিয়া পৌরসভার মেয়রের পুত্রের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

এম এ মুছা, পটিয়া উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম : শাপলা কুঁড়ির আসর পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা শাখার যৌথ উদ্যোগে উক্ত

ভালুকা বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

শিপন রানা ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: “বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ভালুকা থানা পুলিশের ব্যবস্থাপনায়

ফুলপুরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী’র পক্ষে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহের ফুলপুরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি’র পক্ষে বৃহস্পতিবার ছনধরা, রামভদ্রপুর