আর এম বি সি কল্যান সমিতি, এলিফ্যান্ট রোড, ঢাকা এর জরুরী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
-
Reporter Name - Update Time : ০৪:০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- ১৫৮ Time View

মোঃ আকাশ আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধিঃ-
শুক্রবার, (৬ অক্টোবর) বাদ এশা আর এম বি সি কল্যান সমিতি, এলিফ্যান্ট রোড, ঢাকা এর জরুরী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত সমিতির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে জাতীয় পার্টির একক প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল ও সাধারন সম্পাদক ইন্জিঃ মনিরুজ্জামান তকদীর এর সন্চালনায় ৬৮, এলিফ্যান্ট রোড ঢাকা,নাভানা লীগেসী টাওয়ার হল রুমে অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আর এম বি সি কল্যাণ সমিতি, ঢাকা এর নেতৃবৃন্দের মাঝে সর্বজ্বনাব মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়ের কার্যালয়ের যুগ্ম সচিব ও আর এম বি সি কল্যান সমিতির উপদেষ্টা মনজুরুল ইসলাম শাহীন, ডা: এস এম ইব্রাহিম, সহ সভাপতি- জিয়াউর রহমান টুলু,মসিউর রহমান বাবুল,কোষাধ্যক্ষ ইন্জি: এম এইচ খান টুটুল, যুগ্ম সাধারন সম্পাদক ইন্জিনিয়ার ওয়াহিদুজ্জামান খান লোটন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস সাত্তার, আলহাজ্ব ইকবাল হোসেন, মো: খসরুজ্জামান খান, লতিফুল ইসলাম নিপুল, জমির হোসেন প্রমূখ।সভায় সমিতি র সদ্য প্রয়াত উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাই আনা ভাই ও সমিতি র অন্যান্য প্রয়াত গনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালানা করেন সমিতির সাধারন সম্পাদক ইন্জি: আলহাজ্ব মনিরুজ্জামান তকদীর।সভাপতি মহোদয় সভায় উপস্হিত সকলের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।


















