ময়মনসিংহে বাঙালি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১২:০২:০২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- ২১৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
বাঙালি সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজের আয়োজন করা হয়। গত ১অক্টোবর ২০২৩ রবিবার সন্ধ্যা ৬ টায়, ময়মনসিংহ বিভাগীয় নগরীর চরপাড়া সালতানাত রেস্টুরেন্টে এ৷ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লায়ন আজিজুর রহমান আকন্দ। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক রহিমুজ্জামান খান রোকন। সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা পীরজাদা শহিদুল হারুন, মোশাররফ হোসেন, সহ-সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও সহ-সভাপতি ময়মনসিংহ প্রেসক্লাব, এখলাস উদ্দিন খান, অধ্যক্ষ ময়মনসিংহ কমার্স কলেজ, আবু সায়েম, চেয়ারম্যান কমার্স কলেজ ময়মনসিংহ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রোকসানা শিরিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ময়মনসিংহ সিটি কর্পোরেশন। খন্দকার বাকি বিল্লাহ, ব্রাঞ্চ ম্যানেজার ল্যাবএইড ময়মনসিংহ বিভাগ। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এডভোকেট এম এ কাশেম, জজ কোর্ট ময়মনসিংহ, অ্যাডভোকেট মাহবুর রহমান, ময়মনসিংহ জজ কোট।
আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডাঃ আবুল কালাম আজাদ খান, বিভাগীয় প্রধান সিবিএমসি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, সহ-সভাপতি শফি কামাল নির্বাহী প্রকৌশলী(যান্ত্রিক) ময়মনসিংহ সিটি কর্পোরেশন, সহ-সভাপতি মোঃ খায়রুজ্জামান খান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হার্ভাড এক্সেস ডিজিটাল স্কুল এন্ড কলেজ তারাকান্দা।
যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, আন্তর্জাতিক সম্পাদক মুস্তফা আবু সুয়াইব, ধর্ম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম আশিক, সাংগঠনিক সম্পাদক শামিম রাজ্জাক হিমেল, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভি তারকা হীরক সিঙ্গার, অর্থ বিষয়ক সম্পাদক জুবায়ের ইসলাম।
ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রতন পাল ভুলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমেদ, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা শহীদুল ইসলাম রাজা, সুমন ঘোষ, খলিলুর রহমান, ওস্তাদ সেলিম, আনোয়ার ইসলাম বাদল, আনোয়ার ইসলাম নবী, সাদেকুল ইসলাম সাদেক, সাংবাদিক শাকিল, খোকন শাহা, মানিক শাহা, আফসানা রোজী, সম্পা ঘোষ, মিতু আহমেদ, আশারিয়া হুম তমা, জান্নাতুল অমি, জাকারিয়া, শাহিনা, মৌমনি, নৃত্য শিল্পী নোদার, রফিক, আজাদ, পলাশ সহ প্রমুখ।













