শাজাহানপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবলীগের দোয়া মাহফিল
-
Reporter Name - Update Time : ০২:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- ২০৫ Time View

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে উপজেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলা জামে মসজিদে দোয়া মোনাজাতে অংশনেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, জেলা যুবলীগের সহসম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, প্রচার সম্পাদক বিপ্লব হোসেন বিপুল, স্বাস্থ্য সম্পাদক ইমাম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক বাকী বিল্লাহ, সদস্য শাহাদাত হোসেন, আপেল, শাহ আলম, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আজিজার মাস্টার, আজিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, শহিন আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম খান মহব্বত, শহিদুল ইসলাম, মোস্তাফিজার রহমান,সাধারণ সম্পাদক মাসুদ রানা, আরিফ আকন্দ, সাজেদুর ইসলাম লিটন, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম, মিন্টু মিয়া, যুবলীগ নেতা আরিফুল ইসলাম কাজল, মেহেদী হাসান, নাজিরুল হক বাবু, আসাদুল, সেলিম রেজা, মোনতেজার, জুলফিকার প্রমুখ। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল লতিফ।




















