খুলনায় অনলাইনে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়ি গ্রেফতার
-
Reporter Name - Update Time : ১০:৩৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- ১৫৩ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি’র) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা অবস্থায়
পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর সিএন্ডবি কলোনী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
সোনাডাঙ্গা মডেল থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর সিএন্ডবি কলোনী মোড় এলাকায় অনলাইনে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে হাতে নাতে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মহানগরের জোড়াগেট এলাকার মৃত মজিদ মাওলানার ছেলে কামাল গাজী (৪২), মৃত তোবাজ শেখ হরফে সোনা শেখের ছেলে আবু খাঁ (৫০), সিরাজ খাঁর ছেলে চাঁন খাঁ (৩০), গ্রীণ ল্যান্ড আবাসিক এলাকার মৃত আক্কাস হাওলাদারের ছেলে বাবুল ইসলাম (৩০) ও বয়রা মেইন রোড এলাকার আব্দুল সাত্তারের ছেলে ছবর আলী সরদার (৩৪)। অনলাইন জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়েছে। যার মামলা নং-৩১৬।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক বলেন, মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা অবস্থায় পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জুয়া খেলার অপরাধে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।






















