দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধির এক নারীকে পেটানোর ভিডিও ভাইরাল
-
Reporter Name - Update Time : ০৩:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- ১৭৩ Time View

রংপুর ব্যুরো: দৈনিক সংবাদ পত্রিকার তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি সৈয়দ আশরাফুল ইসলামের এক নারীকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিটিতে দেখা গেছে, একজন নারী দাঁড়িয়ে আছে সাংবাদিক আশরাফুল ইসলাম বড় একটি লাঠি জাতীয় কিছু দিয়ে ওই নারীর মাথায় দুটি আঘাত করে পালিয়ে যাচ্ছেন। দূরে থাকা শিশু ও অন্য নারীরা চিৎকার করছেন। এ ঘটনায় তারাগঞ্জ থানায় একটি মামলা হলে সাংবাদিক আশরাফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তিপায়। একজন সাংবাদিক মানেই সমাজ সচেতন ব্যক্তি। একজন সাংবাদিক অসহায় একজন নারীকে পেটাচ্ছেন এ দৃশ্য দেখে সমাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঢেউ উঠেছে। মামলার এজহার সূত্রে জানা গেছে, উপজেলার ইকরচালী ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের প্রতিবেশী বুলবুল হোসেনের সাথে সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলামের জমিজমা নিয়ে দ্ব›দ্ব চলে আসছে। ঘটনার দিন গত ৩০ আগষ্ট বিকেল প্রায় সাড়ে ৩টার সময় জমিজমা ও মামলা নিয়ে গালিগালাজ পর্ব চলছিল। এমন সময় সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলাম জিগা গাছের ডাল নিয়ে বুলবুল হোসেনের স্ত্রী আক্তারী বেগমের মাথায় দুটি আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার পর বুলবুল হোসেন বাদি হয়ে তারাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলামকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়ে দিলে কোর্ট তার জামিন মঞ্জুর করেন। মামলাটির বাদি বুলবুল হোসেন জানান, সৈয়দ আশরাফুল ইসলাম গরুর চিকিৎসা করার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াত। তাকে সবাই গরুর ডাক্তার হিসেবে চিনত। সম্প্রতি আমার জমি নিয়ে দ্ব›েদ্বর জের ধরে আমার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তাকে টাকা না দেয়ায় সে উত্তেজিত হয়ে আমাকে গালিগালাজ করে এবং বিবাদীকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকী দেয়। হেন অপকর্ম নেই সে জড়িত নয়। তার নানা কর্মকান্ডে উপজেলার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। মহান পেশার ব্যক্তি হিসেবে আমরা সাংবাদিকদের শ্রদ্ধা করি। কিন্তু সৈয়দ আশরাফুল ইসলাম দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে যা করছে তা চরমতম অন্যায়। স্থানীয় কোন সাংবাদিক তাকে পছন্দ করে না। তার সাথে কেউ মেশে না। এদিকে, সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলামের ফেসবুকে পাওয়া ভিজিডিং কার্ড দেখে জানা যায় সে প্রানী পল্লী চিকিৎসকের পাশাপাশি সাংবাদিকতা ও ফার্মেসী ব্যবসার সাথে জড়িত।






















