বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ দু’জন গ্রেফতার
-
Reporter Name - Update Time : ০৯:৫৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- ১৩৩ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান চালিয়ে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১১ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম এর নির্দেশক্রমে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিখন কুমার সরকার, শংকর কুমার বিশ্বাস, আঃ হান্নান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে রমনা মডেল থানার মাদক মামলায় বিজ্ঞ আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আনোয়ারুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করে। সে দূর্গাপুর গ্রামের মোঃ বাহার আলী মোল্লার ছেলে।
একই অভিযানে বিজ্ঞ আদালতের জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২) কে গ্রেফতার করে। সে একই গ্রামের মোহাম্মদ আফিল উদ্দিন মোল্লা হরফে বিশে মিস্ত্রীর ছেলে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বিজ্ঞ আদালতের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শনিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।



















