মিশরের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ায় তানভীরকে সংবর্ধনা
-
Reporter Name - Update Time : ০৫:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- ২৫৮ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর কৃতি ছাত্র তানভীর আহমাদ মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (০৩ আগষ্ট ২০২৩) তারিখ সকালে ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামে প্রতিষ্ঠিত মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর কম্পাউন্ডে এ সংবর্ধনা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হক সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড এর সভাপতি মাওলানা ইউসুফ আব্দুল্লাহ্, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর শিক্ষা সচিব, মাওলানা আহসানুল হক, মাওলানা নোমান আহাম্মদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা হুজাইফা সালমান, মাওলানা জোবায়ের আহাম্মদ প্রমূখ।
এ সময় মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর শিক্ষক মণ্ডলী, কর্মচারীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হক সিদ্দিক বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশ এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে।
প্রিন্সিপাল আরো বলেন, এতে আমরা মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি। আমরা আজ গর্বিত যে আমাদের শিক্ষার্থীরা অত্র মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ প্রতিষ্ঠানের সুনাম এনে দিয়েছে।























