কেশবপুরে এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার
-
Reporter Name - Update Time : ১২:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- ১৪৯ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক আবুল কাসেম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলার গিরিধরনগর গ্রাম থেকে ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত হাশেম সরদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গিরিধরনগর গ্রামের মৃত হাশেম সরদার এর ছেলে আবুল কাসেম (৩৫) গত ১৫ জুলাই রাতে একই গ্রামের এক গৃহবধূর বসতবাড়িতে প্রবেশ করে শয়নকক্ষের খাটের উপরে জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনা উল্লেখ করে ধর্ষিতা নিজেই বাদী হয়ে আবুল কাসেমকে আসামি করে ১৭ জুলাই কেশবপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নং-১৪। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গিরিধরনগর গ্রাম থেকে ধর্ষক আবুল কাসেমকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুর রহমান বলেন, গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক আবুল কাসেমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষা সম্পন্নের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



















