Hi

ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে ফুলপুর পুলিশ প্রশাসন

  • Reporter Name
  • Update Time : ০৪:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • ১৪৩ Time View

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান

ময়মনসিংহের ফুলপুরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে নেমেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। ফুলপুর থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন , থানা এলাকায় অবস্থিত সকল বাস, সিএনজি, মাহেন্দ্র, ইজিবাইক স্ট্যন্ডের মালিক শ্রমিক নিয়ে ইতোপূর্বে আলোচনা সভা করা হয়েছে। ঈদযাত্রায় গাড়ির ভাড়া যাতে না বাড়ানো হয় এবং এ নিয়ে যাতে কোন অভিযোগ না হয় সেই লক্ষ্যে নিয়মিত ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং সকল প্রকার প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন

ওসি আরও বলেন, রাস্তায় যানজট নিয়ন্ত্রণে ঢাকা-শেরপুর ও ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার দিউ মোড়, আমুয়াকান্দা মোড়, ফুলপুর বাস স্ট্যন্ড ও শেরপুর রোড মোড়সহ বিভিন্ন জায়গায় যানজট নিরসনকল্পে সার্বক্ষণিক ডিউটির জন্য পুলিশ নিয়োজিত করা হয়েছে। এছাড়া ঈদকে সামনে রেখে থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিবাকালীন ও রাত্রিকালীন মোবাইল ডিউটি থাকবে। ভাইটকান্দি, সরচাপুর বাজার, কালিবাড়ী মোড় ও বওলা সুতারপাড়া বাজারসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ডিউটি মোতায়েন করা হয়েছে। এছাড়া মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার ,জুয়া এবং চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ফুলপুরের বিভিন্ন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে ফুলপুর পুলিশ প্রশাসন

Update Time : ০৪:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩