শিরোনামঃ
ভালুকায় ২৫টি গাঁজার গাছ উদ্ধার, আটক ১
-
Reporter Name - Update Time : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- ১৩৭ Time View

জিএম, ভালুকা (ময়মনসিংহ) :
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে পুলিশের হাতে আটক হলেন ময়মনসিংহের ভালুকার পাঁচ-গাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধার মোহাম্মদ আলীর ছেলে তোতা মিয়া (৪০)।
বসত ভিটায় লাউ গাছের আড়ালে অভিনব কায়দায় এই গাঁজার চাষ করতেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১-০৫-২০২৩) তরিখ বিকালে উপজেলার পাঁচ-গাঁও এলাকার তোতা মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ২৫টি গাঁজার গাছ সহ তাকে আটক করা হয়।
আটক তোতা মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠায় পুলিশ।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিকনির্দেশনায় ভালুকা মডেল থানার এস.আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম, এসআই গোলাম মাওলা, এসআই আশরাফ, এসআই নূর কাশেম একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
Tag :
গ্রেপ্তার
জনপ্রিয়




















