Hi

ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • ১৩২ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)

খুলনার ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। সোমবার রাতে (৮ মে) রাতে ডুমুরিয়া থানার উত্তর গোবিন্দকাঠি গ্রামের মিন্টু শেখের বাড়ির সামনে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার মোঃ ইদ্রিস আলী, টাঙ্গাইল জেলার মোঃ খোকন মিয়া, ফরিদপুর জেলার মোঃ আলামিন খলিফা, টাঙ্গাইল জেলার মোঃ মামুন মিয়া, পিরোজপুর জেলার ইব্রাহিম হাওলাদার, খুলনা জেলার ইউছুপ শেখ ও রফিকুল ইসলাম নয়ন।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া মঙ্গলবার (৯ মে) সকালে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান যে, গত সোমবার (৮ মে) আনুমানিক রাত ২টা ৪০ মিনিটে ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাঠি গ্রামের মিন্টু শেখের বাড়ির পাশে একটি সাদা পিক-আপে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে পিক-আপ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার ৬জনকে গ্রেফতার করে। ওইসময় আরো ৪/৫ জন দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আরও একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ওইসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি ধারালো চাপাতি, তিনটি লোহার রড, পাঁচটি সেলাই রেঞ্জ ও বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেফতারের জন্যে ডুমুরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার

Update Time : ০৪:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩