কুষ্টিয়া ইউনিয়নে খাস জমি কৃষি ভূমি হিসাবে লিজ নিয়ে মার্কেট বানানোর পাঁয়তারা
-
Reporter Name - Update Time : ১২:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- ১৪৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সদর উপজেলা কুষ্টিয়া ইউনিয়নের বিদ্যাগঞ্জ বাজারে সরকারি খাস জমি কৃষি ভূমি হিসাবে লিজ নিয়ে মার্কেট বানানোর পাঁয়তারা চলছে বলে এলাকাবাসী দাবি করেছেন। এলাকাবাসীর দাবি বিদ্যাগঞ্জ বাজারে সরকারি খাস জমি সরকারি কাজে ব্যবহার করা হোক। বিদ্যাগঞ্জ থানা, হাসপাতাল, কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ, বিদ্যাগঞ্জ বাজার অথবা যেকোনো জনকল্যাণমূলক কাজে সরকারি খাস জমিটি ব্যবহার করার জন্য জোর দাবি জানিয়েছেন।
ইতিপূর্বে এই খাস জমিটি রেলওয়ের কাছ থেকে বিভিন্ন লোকজন লিজ নিয়ে ছিলেন। এলাকাবাসী দাবি করেন রেলওয়ে এই জমির মালিকানা দাবি করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে লিজ আনা লিজ মালিকগণ নিয়মিত লিজ মানি পরিশোধ করে চলছেন। সম্প্রতি একটি মহল কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস সংলগ্ন এই খাস জমিটি ভূমিহীন পরিচয় দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত নেয়ার আবেদন করে।
পরবর্তীতে কুষ্টিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্তৃপক্ষ বরাবরে তদন্ত প্রতিবেদন প্রদান করলে ভূমিহীন হিসেবে তাদেরকে কৃষি লিজ দেয়া হয়েছে বলে এলাকাবাসী জানান। কৃষি লিজ নিয়ে তারা বর্তমানে সরকারি জমিতে মার্কেট বাড়ানোর পাঁয়তারা করছে বলে এলাকাবাসী দাবি করেন।
২নং কুষ্টিয়া ইউনিয়ন সর্বোচ্চ জনগণের দাবি সরকারি জমি সরকারি কাজে ব্যবহার করা হোক। সরকারের কাছে দাবী জানিয়ে এলাকাবাসী বলেন, এই জমি কৃষি জমি না। বিদ্যাগন্জ বাজারের মধ্যে চৌতুর পাশে বাজার মধ্যে জমি এটি। এখানে এক শতাংশ জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা। এটি কৃষি লিজ হতে পারে না।
২নং কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্বা কালু এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্স্ব, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার ভূমি বরাবরে আবেদন করবেন বলেও জানা গেছে।
এ বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব ইউসুফ আলী, কুষ্টিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান আজি, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কুষ্টিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এমদাদুল হক সরকার, সাধারণ সম্পাদক শামীম মাসুদ, কুষ্টিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক মোঃ ফজলুল হক শৈবাল।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শরিফুল ইসলাম ফকির, কুষ্টিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ জাকির হোসেন, কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, কুষ্টিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন সরকার।
এ ছাড়াও সদর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মোঃ মাযহারুল হক, কুষ্টিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মফিজুল ইসলাম মারফত, কুষ্টিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরুল কায়েস বাদশা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুষ্টিয়া ইউনিয়নের আহ্বায়ক হুমায়ুন কবির, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান মঞ্জু, ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী নবী হোসেন, আওয়ামী লীগ নেতা মতলব হোসেন, যুবলীগ নেতা সারোয়ার জাহান রাজন সহ অনেকেই।


















