শিরোনামঃ
ধোবাউড়ায় ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার বিশেষ ভিজিএফ এর চাউল বিতরণ
-
Reporter Name - Update Time : ০৩:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- ১৬২ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়ায় বাঘবেড় ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। ১৩এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দেওয়া চাউল বিতরণ করা হয়েছে। প্রধান মন্ত্রীর উপহার বিশেষ খাদ্য সহায়তা, ঈদু ফিতর উপলক্ষে দুঃস্থ অসহায় গরীব মানুষের মাঝে জনপ্রতি ১০কেজি করে চাউল বিতরণ করা হয়। মোট ৪,৫৮৫টি স্লিপ বিতরণ করা হয়।
চাউল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, ওসি টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার মামুন, ট্যাগ অফিসার মোঃ শফিউল আজম, সহকারী ট্যাগ অফিসার মোঃ সুমন আহমেদ, ইউপি সচিব মোহাম্মদ মতিউর রহমান, ইউপি সদস্য বৃন্দ।
Tag :
বিজিএফ
জনপ্রিয়





















