ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদ সহ ১ মাদক কারবারি আটক
-
Reporter Name - Update Time : ০৪:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- ২০১ Time View

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদ সহ ১ মাদক কারবারিকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ ।
মঙ্গলবার দিবাগত রাত ১০-৩০ মিনিটের সময় উপজেলার বালিয়া ইউনিয়নের বরইকান্দি ঘাট এলাকা থেকে রবার্ট বাজি কে আটক করে হয়েছে। বুধবার (১২ এপ্রিল) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃত রবার্ট বাজি হলেন ময়মনসিংহ তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের মধুয়াকান্দার মৃত সশি কান্ত চিসিম চৌকিদার এ-র ছেলে রবার্ট বাজি।
জানা যায়, এই দুই মাদক কারবারি মোটরসাইকেলে করে ভারতীয় মদ সহ হালুয়াঘাট থেকে ফুলপুরের দিকে আসছিল এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারসহ ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোস্তাক আহমেদ, এ এস আই আবুল বাসেদ, এএসআই ফরহাদ আল মামুন, এএস আই আলমগীর হোসেন, সহ সর্ঙ্গীয় কং ফারুক মিয়া দের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বরইকান্দি ঘাট নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে ।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইন চার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা পুরান মাদক কারবারি। বুধবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



















